১৮ ডিসেম্বর ২০২৪, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

আরও ৪০ জন যুক্ত, জাতীয় নাগরিক কমিটির সদস্য এখন ১৪৭

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪০ জনকে যুক্ত করা হয়েছে। এর ফলে এ কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণ চলমান। এর অংশ হিসেবে ৪০ জনকে যুক্ত করে কেন্দ্রীয় সদস্য মোট ১৪৭ জনে উন্নীত করা হয়েছে।

নতুন সদস্যরা হলেন- আজাদ খান ভাসানী, ফারিবা হায়দার, তারিক আদনান মুন, টিনা নন্দী, রুম্মানা জান্নাত, খান মুহাম্মদ মুরসালিন, মোস্তাক আহমেদ (শিশির), তাওহীদ তানজিম, অঞ্জলী সরেন, আফসানা ছপা, মীর হাবীব আল মানজুর, সাইয়েদ জামিল, সাদ্দাম হোসেন, মীর লোকমান, রিপা কুণ্ডু, মাহমুদুর রহমান শুভ্র, ফারিহা সুলতানা অমি, সাকিব শাহরিয়ার, আবদুল্লাহ আল মানসুর, বেলাল আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল বাশার, ইমন সৈয়দ, সৈয়দ ফরহাদ, রহমত উল্লাহ, ডা. মনিরুজ্জামান, তাহিয়াতুন মরিয়ম, মাহবুব আলম, আজাদ আহমেদ পাটোয়ারী, কাজী আশরাফুর রহমান, নফিউল ইসলাম, তাহসীনা মেহরীন অনিন্দিতা, ড. জাহেদুল ইসলাম, তামিম আহমেদ, মুনতাসীর মাহমুদ, তুহিন মাহমুদ, শওকত আলী, মো. আবদুর রহমান, আবদুল্লাহ মাসুদ সুইট, সাবিত আল হাসান ও ঋয়াজ মোর্শেদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফা (ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত) বাস্তবায়নের লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্যসচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিআরব  জাসাস এর যুগ্ম আহবায়ক ইনভেস্টর ইকবালের পীতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে  জাসাস এর শোকবার্তা

পবিত্র মক্কা ও মদিনা হেরামে ভিতরে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ এর জমকালো উদ্ভোধন।

সৌদিআরবের বন্দর নগরী জেদ্দায় সফল ভাবে শেষ হলো আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫,

সাংবাদিক রফিকুল হক চৌধুরী ও তার পরিবারকে নিয়ে কুৎস্যা ও গুজব কারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

টঙ্গী আরিচপুর ছিনতাইকারী আশিকের অত্যাচারে অতিষ্ঠ পথচারী ও এলাকার মানুষ

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা,

মেট্রোপলিটন হাসপাতালের সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

১০

বহির্বিশ্বের প্রবাসীদের আস্থার প্রতীক এক উজ্জল নক্ষত্র সাইফুল রাজীব,বিডি সংবাদ একাত্তর,

১১

সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

১২

চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক ইদ্রিস   মিয়াকে জেদ্দায় চট্টগ্রাম ফোরামের উষ্ণ সম্বর্ধনা ।

১৩

সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

১৪

জেদ্দা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ড২০২৫ নির্বাচনে ‎অভিবাবক পরিষদের নিরন্কুস বিজয়।

১৫

প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এলাকায় সংবর্ধিত ।

১৬

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর ত্রান বিতরন

১৭

ময়মনসিংহের ভালুকায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ উদ্বোধন,

১৮

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ মহাপরিদর্শক

১৯

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত: এ্যানি

২০