admin
১৩ জানুয়ারী ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

এজেন্সি প্রতি এক হাজার কোটা বহাল, সৌদি বাংলাদেশ ২০২৫ সনের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদিআরব : বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তওফিক বিন ফাওজান আল রাবিয়ার মধ্যে সৌদি আরবের জেদ্দায় আজ (১২ জানুয়ারি) রবিবার স্থানীয় সময় সকাল দশটায় এই দ্বিপক্ষীয় হজ চুক্তি করেন।

জেদ্দায় সৌদি ধর্ম মন্ত্রণালয়ের কনফারেন্স হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও উমরা মন্ত্রী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার বহাল রাখার বিষয়টি সৌদির সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ।

২০২৪ সালের অক্টোবরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও উমরা মন্ত্রীকে এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা দুই হাজার থেকে কমিয়ে ২৫০ জন করার অনুরোধ করেন। তার অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য বাংলাদেশি এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা দুই হাজার হতে কমিয়ে এক হাজার নির্ধারণ করে। তবে আগামীবছর এজেন্সি প্রতি এই কোটা হবে দুই হাজার জন।

এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ রাজকীয় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিআরব  জাসাস এর যুগ্ম আহবায়ক ইনভেস্টর ইকবালের পীতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে  জাসাস এর শোকবার্তা

পবিত্র মক্কা ও মদিনা হেরামে ভিতরে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ এর জমকালো উদ্ভোধন।

সৌদিআরবের বন্দর নগরী জেদ্দায় সফল ভাবে শেষ হলো আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫,

সাংবাদিক রফিকুল হক চৌধুরী ও তার পরিবারকে নিয়ে কুৎস্যা ও গুজব কারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

টঙ্গী আরিচপুর ছিনতাইকারী আশিকের অত্যাচারে অতিষ্ঠ পথচারী ও এলাকার মানুষ

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা,

মেট্রোপলিটন হাসপাতালের সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

১০

বহির্বিশ্বের প্রবাসীদের আস্থার প্রতীক এক উজ্জল নক্ষত্র সাইফুল রাজীব,বিডি সংবাদ একাত্তর,

১১

সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

১২

চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক ইদ্রিস   মিয়াকে জেদ্দায় চট্টগ্রাম ফোরামের উষ্ণ সম্বর্ধনা ।

১৩

সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

১৪

জেদ্দা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ড২০২৫ নির্বাচনে ‎অভিবাবক পরিষদের নিরন্কুস বিজয়।

১৫

প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এলাকায় সংবর্ধিত ।

১৬

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর ত্রান বিতরন

১৭

ময়মনসিংহের ভালুকায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ উদ্বোধন,

১৮

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ মহাপরিদর্শক

১৯

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত: এ্যানি

২০