admin
১৫ ডিসেম্বর ২০২৪, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

ব্যবসায়ী সালাউদ্দিন চৌধুরী ও তার পরিবারের নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে কিছু অনিবন্ধিত নিউজ পোর্টালে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করে মানহানীর চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে। বিষয়টি সালাউদ্দিন চৌধুরীর নজরে আসলে তিনি এসব অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসনা থানায় করা জিডি নং ৩৫০, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪।

অভিযোগে জানানো হয়, প্রকাশিত ওই সংবাদে পারিবারিক বিষয় সামনে রেখে সালাউদ্দিন চৌধুরীর পরিবার ও ব্যক্তিগত চরিত্র হরণের অপচেষ্টা করা হয়েছে। এমনকি প্রতিবেদনে তার ৬ বছরের নিষ্পাপ শিশু বাচ্চার ছবি ব‍্যবহার করা করেছে।

এ বিষয়ে সালাউদ্দিন চৌধুরী জানান, দেশের ও মানুষের কল্যাণে তিনি ও তার পরিবার নিয়ে দল-মত-ধর্ম মতভেদ ভুলে কাজ করে চলেছেন। দেশের বর্তমান ক্রান্তিকালে সরকারের পাশে থেকে তারা দেশের অথনীতির ও কর্মসংস্থানের জন্য ব‍্যাপক ভূমিকা রেখেছে। সকল মহলে তাদের সুনাম রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুনাম রয়েছে।

তিনি বলেন, কিছু অনলাইন পোর্টাল একটি স্বার্থান্বেষী মহলের ইঙ্গিতে আমাকে, আমার পরিবারকে ও শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করতে মনগড়া রিপোর্ট করে ফায়দা লুটার চেষ্টা করেছে। অনিবন্ধিত সময়ের কথা সেই বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করার জন‍্য দুঃখ প্রকাশ করে তাদের পেজে বিবৃতি দেয়। এডিট করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য চেষ্টা করেছে বলে তাদের পেজ থেকে জানায়।

সালাউদ্দিন চৌধুরী আরও বলেন, আমি রপ্তানি সেক্টর ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বরাবরই সুনামের সহিত দেশের জন্য কাজ করেছি। এছাড়া আমার পরিবারকে নিয়ে আজেবাজে কথা লিখে আমার সামাজিক সম্মানহানী করেছে।নিরীহ মানুষদের হয়রানি করে ফায়দা লুটার এই প্রয়াস অত্যন্ত ঘৃণিত।

সংবাদমাধ্যম হচ্ছে জাতীর বিবেক। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে জাতীর সামনে আসল তথ্য বেরিয়ে আসবে। কিন্তু বর্তমান সময়ে এমন একটি সংবাদ পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করবে বলে তিনি উল্লেখ করেন। কারণ বর্তমান সরকার সংবাদের স্বাধীনতা দিয়েছেন। এই ধরনের ভূ-ফোঁড় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে তিনি সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

এই সংঘবদ্ধ চক্রটি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ছলনার মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সালাউদ্দিন চৌধুরী, বিজিএমইএ ও আন্তজার্তিক অ্যাপারেল ফেডারেশনের সদস্য এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে বিভিন্ন সেক্টরে ব্যবসা করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিআরব  জাসাস এর যুগ্ম আহবায়ক ইনভেস্টর ইকবালের পীতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে  জাসাস এর শোকবার্তা

পবিত্র মক্কা ও মদিনা হেরামে ভিতরে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ এর জমকালো উদ্ভোধন।

সৌদিআরবের বন্দর নগরী জেদ্দায় সফল ভাবে শেষ হলো আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫,

সাংবাদিক রফিকুল হক চৌধুরী ও তার পরিবারকে নিয়ে কুৎস্যা ও গুজব কারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

টঙ্গী আরিচপুর ছিনতাইকারী আশিকের অত্যাচারে অতিষ্ঠ পথচারী ও এলাকার মানুষ

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা,

মেট্রোপলিটন হাসপাতালের সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

১০

বহির্বিশ্বের প্রবাসীদের আস্থার প্রতীক এক উজ্জল নক্ষত্র সাইফুল রাজীব,বিডি সংবাদ একাত্তর,

১১

সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

১২

চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক ইদ্রিস   মিয়াকে জেদ্দায় চট্টগ্রাম ফোরামের উষ্ণ সম্বর্ধনা ।

১৩

সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

১৪

জেদ্দা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ড২০২৫ নির্বাচনে ‎অভিবাবক পরিষদের নিরন্কুস বিজয়।

১৫

প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এলাকায় সংবর্ধিত ।

১৬

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর ত্রান বিতরন

১৭

ময়মনসিংহের ভালুকায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ উদ্বোধন,

১৮

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ মহাপরিদর্শক

১৯

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত: এ্যানি

২০