১ ডিসেম্বর ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

এবার ত্রিপুরার হাসপাতালও চিকিৎসা দেবে না বাংলাদেশিদের

কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতালটি একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল। বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পরে আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেয়। এরই মধ্যে হাসপাতালটিতে বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্ক বন্ধ করে দেওয়া হয়েছে।

আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হলো।

এদিকে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার বিষয়ে হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি একমত জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছে তাতে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। তার দাবি, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া।

প্রসঙ্গত, সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছিল পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল। এবার একই পথে হাঁটলো ত্রিপুরার এই হাসপাতাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিআরব  জাসাস এর যুগ্ম আহবায়ক ইনভেস্টর ইকবালের পীতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে  জাসাস এর শোকবার্তা

পবিত্র মক্কা ও মদিনা হেরামে ভিতরে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ এর জমকালো উদ্ভোধন।

সৌদিআরবের বন্দর নগরী জেদ্দায় সফল ভাবে শেষ হলো আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫,

সাংবাদিক রফিকুল হক চৌধুরী ও তার পরিবারকে নিয়ে কুৎস্যা ও গুজব কারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

টঙ্গী আরিচপুর ছিনতাইকারী আশিকের অত্যাচারে অতিষ্ঠ পথচারী ও এলাকার মানুষ

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা,

মেট্রোপলিটন হাসপাতালের সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

১০

বহির্বিশ্বের প্রবাসীদের আস্থার প্রতীক এক উজ্জল নক্ষত্র সাইফুল রাজীব,বিডি সংবাদ একাত্তর,

১১

সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

১২

চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক ইদ্রিস   মিয়াকে জেদ্দায় চট্টগ্রাম ফোরামের উষ্ণ সম্বর্ধনা ।

১৩

সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

১৪

জেদ্দা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ড২০২৫ নির্বাচনে ‎অভিবাবক পরিষদের নিরন্কুস বিজয়।

১৫

প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এলাকায় সংবর্ধিত ।

১৬

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর ত্রান বিতরন

১৭

ময়মনসিংহের ভালুকায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ উদ্বোধন,

১৮

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ মহাপরিদর্শক

১৯

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত: এ্যানি

২০