২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

পিলখানা হত্যাকাণ্ড: জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হত্যাকাণ্ড ও নিষ্ঠুর কর্মকাণ্ড ঘিরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সোমবার হাইকোর্টকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

কমিটির বিষয়টি চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময়ের আরজি জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৫ ডিসেম্বর আদেশের জন্য তারিখ রেখেছেন। কমিটির বিষয়ে এই সময়ের মধ্যে হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে তথ্যাদি জানাতে বলা হয়েছে।

তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ‘গণহত্যা’ তদন্তে জাতীয় স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত অক্টোবরে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তাঁরা হলেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

পরবর্তী সময়ে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি বা কমিশন গঠন করতে এবং ‘শহীদ সেনা দিবস’ ঘোষণায় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্রসচিব (জননিরাপত্তা বিভাগ) বরাবর আবেদন দেন রিট আবেদনকারীরা।

এরপর রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব বরাবর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

আবেদনটি ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্রসচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় ৯২ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

মধ্যাহ্ন বিরতির পর শুনানি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক নির্দেশনার কথা উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান বলেন, কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আরও দুই সপ্তাহ সময় প্রয়োজন।

এ সময় আদালত বলেন, কমিটি গঠন করা হয়েছে কি?

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, প্রক্রিয়ার মধ্যে আছে বলে তাঁকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আদালত বলেন, সুনির্দিষ্ট তথ্য জানাতে হবে। ৫ নভেম্বর আদেশ দেওয়া হয়েছিল। ১০ দিন সময় দেওয়া হয়েছিল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটি গঠন হয়নি। গঠনপ্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে।

আদালত বলেন, প্রক্রিয়া কবে শুরু করা হয়েছে?

তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, প্রক্রিয়া শুরু হয়েছে। কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু এখনো শেষ হয়নি।

আদালত বলেন, প্রক্রিয়া কবে শুরু হয়েছে?

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আদেশ পাওয়ার পরপরই শুরু হয়েছে।

আদালত বলেন, কত দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হবে?

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, কমিটি গঠন চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময় প্রয়োজন।

পরে আদালত আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিআরব  জাসাস এর যুগ্ম আহবায়ক ইনভেস্টর ইকবালের পীতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে  জাসাস এর শোকবার্তা

পবিত্র মক্কা ও মদিনা হেরামে ভিতরে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ এর জমকালো উদ্ভোধন।

সৌদিআরবের বন্দর নগরী জেদ্দায় সফল ভাবে শেষ হলো আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫,

সাংবাদিক রফিকুল হক চৌধুরী ও তার পরিবারকে নিয়ে কুৎস্যা ও গুজব কারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

টঙ্গী আরিচপুর ছিনতাইকারী আশিকের অত্যাচারে অতিষ্ঠ পথচারী ও এলাকার মানুষ

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ।

রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা,

মেট্রোপলিটন হাসপাতালের সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

১০

বহির্বিশ্বের প্রবাসীদের আস্থার প্রতীক এক উজ্জল নক্ষত্র সাইফুল রাজীব,বিডি সংবাদ একাত্তর,

১১

সৌদি আরবে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম।

১২

চট্টগ্রাম দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক ইদ্রিস   মিয়াকে জেদ্দায় চট্টগ্রাম ফোরামের উষ্ণ সম্বর্ধনা ।

১৩

সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের

১৪

জেদ্দা বাংলাদেশ স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ড২০২৫ নির্বাচনে ‎অভিবাবক পরিষদের নিরন্কুস বিজয়।

১৫

প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ এলাকায় সংবর্ধিত ।

১৬

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন এর ত্রান বিতরন

১৭

ময়মনসিংহের ভালুকায় ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ উদ্বোধন,

১৮

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: পুলিশ মহাপরিদর্শক

১৯

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত: এ্যানি

২০